কর্মশালায় জানানো হয়েছে দেশের প্রায় ১০ শতাংশ মানুষ প্রতিবন্ধী
এর মধ্যে প্রায় চার শতাংশ শিক্ষার সুযোগ পেয়েছে
বিজ্ঞপ্তি
কর্ণফুলী কাগজকলের জমি দখল করে মার্কেট নির্মাণ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কর্ণফুলী কাগজকলের কেপিএম আঞ্চলিক কার্যালয়ের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করা হচ্ছে
উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো নাছের ও ছাত্রদলের সাবেক নেতা আবদুল মান্নান ওই জায়গায় মাটি ভরাট করে মার্কেট নির্মাণ করছেন
তাঁরা দাবি করেছেন এ জমি তাঁদের
তবে কেপিএম বলছে সম্পূর্ণ অবৈধভাবে তাঁদের জমি দখল করে মার্কেট নির্মাণ করা হচ্ছে
এলাকাবাসী সূত্রে জানা গেছে উপজেলা ডাক বিভাগের কার্যালয়ের পাশে কেপিএমের কার্যালয় ও রেস্ট হাউস
রেস্ট হাউসের দেয়াল ঘেঁষে ৯ সেপ্টেম্বর থেকে মাটি ভরাট করে দোকান নির্মাণের কাজ শুরু করা হয়
কেপিএমের ৩৮ শতাংশ জায়গা থেকে ১৬ শতাংশ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো নাছের এবং পরে ২৪ শতাংশ জায়গায় আবদুল মান্নান মাটি ভরাট শুরু করেন
ইতিমধ্যে সেখানে ১২টি দোকান নির্মাণ করা হয়েছে
এর মধ্যে ১০টি নাছেরের আর বাকি দুটি আবদুল মান্নানের
গত সোমবার সরেজমিনে দেখা গেছে ওই জায়গায় মাটি ভরাটের কাজ চলছে
কিছু অংশে ১২টি দোকান নির্মাণ করা হয়েছে
১০-১২ জন শ্রমিক দিয়ে আরও দোকান নির্মাণের কাজ চলছে
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ১৯৭২ সালে সাহেব মিয়ার কাছ থেকে ৩৮ শতাংশ জমি কিনে নেয় কেপিএম কর্তৃপক্ষ
২০০৫ সালে সাহেব মিয়ার কাছ থেকে ১৬ শতাংশ জায়গা কিনে নিয়েছেন বলে দাবি করেন মো নাছের
পরবর্তীকালে ওই জমি নিয়ে নাছের রাঙামাটি জেলা জজ আদালতে মামলা করেন
কেপিএম কর্তৃপক্ষও পাল্টা মামলা করে
গত ৩০ আগস্ট আদালত নাছেরের করা মামলা খারিজ করে দিয়েছেন
আর কেপিএমের করা মামলায় আদালত কেপিএমের পক্ষে রায় দিয়েছেন
বাঘাইছড়ি থানার উপপরিদর্শক এসআই লিটন দত্ত জানান কেপিএম কর্তৃপক্ষের জায়গায় মাটি ভরাট করে দোকান নির্মাণ করা হচ্ছে
এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি
মো নাছের বলেন মামলায় আমার পক্ষে রায় হয়েছে
সে জন্য আমি মাটি ভরাট করে দোকান নির্মাণ করছি
কিছু জায়গা বিক্রিও করেছি
আবদুল মান্নান দাবি করেন ওই ২৪ শতাংশ জায়গা তাঁর বাবা সাহেব মিয়ার
কেপিএমের ব্যবস্থাপক মানিক আলয় বড়ুয়া বলেন অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য আমি জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও কাছে আবেদন জানিয়েছি
সম্পূর্ণ অবৈধভাবে এসব দোকান নির্মাণ করা হচ্ছে
ইউএনও মো বশিরুল হক ভুঁইয়া বলেন কেপিএম কর্তৃপক্ষের কাছ থেকে একটা উচ্ছেদের আবেদন পেয়েছি
আদালত নাছেরের মামলা খারিজ করে যে রায় দিয়েছেন এবং কেপিএমের পক্ষে যে রায় দিয়েছেন তার কপি আমরা পেয়েছি
দুই পক্ষকে নিয়ে আগামী ৪ অক্টোবর আলোচনায় বসার জন্য নোটিশ দিয়েছি
সোনার পুতুলের নামে প্রতারণা
ঘটকের মাধ্যমে যোগাযোগ হয় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর সোনারপাড়া গ্রামের আমজাদ হোসেনের সঙ্গে
আমজাদ হোসেনের মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা পাকাপাকি হলে ঈদের আগে আমজাদ হোসেন জানান মেয়েকে বিয়ে দেওয়ার মতো টাকা তাঁর নেই তবে একটি সোনার পুতুল আছে
পুতুলটির দাম অনেক
তিন লাখ টাকা দিয়ে ওই পুতুল নিয়ে বাকি টাকা যৌতুক হিসেবে গ্রহণ করবেন
সেই কথামতো গত ১১ সেপ্টেম্বর আমজাদ হোসেনকে এক লাখ ৮০ হাজার টাকা দিয়ে সোনার পুতুল নিয়ে যান সিরাজগঞ্জের মিরপুর সদর রেল কলোনির বাসিন্দা মনোয়ারা বেগম
কিন্তু দোকানে নিয়ে জানতে পারেন পুতুলটি তামার
পরে টাকা উদ্ধারের জন্য আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ভয়ভীতি এমনকি প্রাণনাশেরও হুমকি দেন
বাধ্য হয়ে থানায় মামলা করেন তিনি
অভিযোগ রয়েছে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের সোনারপাড়া ও গুনাহার ইউনিয়নের তালুচবাজারসংলগ্ন কয়েকটি গ্রামের অনেকেই নকল সোনার পুতুল ব্যবসায় জড়িত
এসব ব্যবসায়ী স্থানীয় জনপ্রতিনিধি রাজনীতিক ও পুলিশ প্রশাসনকে হাত করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে
অনুসন্ধানে জানা যায় ওই সব গ্রামের লোকজন সোনার পুতুলের লোভ দেখিয়ে বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করে এলাকায় নিয়ে আসে
তারপর সোনার প্রলেপ দেওয়া পুতুল ক্রেতাদের হাতে দিয়ে পুতুলের সোনার সামান্য টুকরো ক্রেতাদের ভেঙে দেয়
ওই অংশ পরীক্ষা করে সোনার প্রমাণ পাওয়ার পর ক্রেতারা ওই পুতুল লাখ লাখ টাকা দিয়ে কিনে নেন
কিন্তু প্রতারিত হয়ে টাকা উদ্ধার করতে এলে স্থানীয় লোকজনের হাতে নির্যাতনের শিকার হন অথবা কোনো ক্রেতা পুতুল না কিনে ফিরে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় দুর্বৃত্তরা তাঁদের টাকা কেড়ে নেয়
পুলিশ সূত্রে জানা যায় প্রতি মাসেই চার-পাঁচজন মানুষ সোনার পুতুল কিনতে এসে প্রতারণার শিকার হন
তবে গত এক বছরে এ ধরনের প্রতারণার শিকার হয়ে থানায় মাত্র আট-নয়টি মামলা হয়েছে
পুলিশ ১৪-১৫ জনকে গ্রেপ্তার করে
কিন্তু প্রতারকেরা খুব সহজেই ছাড়া পেয়ে আবার ব্যবসা শুরু করে
গত ১৬ সেপ্টেম্বর গাজীপুরের জয়দেবপুরের শিরিন আকতার সোনার পুতুল কিনতে এসে এক লাখ পাঁচ হাজার টাকা খুইয়ে থানায় মামলা করেন
একইভাবে প্রতারণার শিকার হয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনাসদস্যের মা ও গোপালগঞ্জের এক পুলিশ কর্মকর্তার আত্মীয়
এই দুই ঘটনায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের চাপে থানার পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় কিছু টাকা উদ্ধার করে দিয়েছে তবে কোনো মামলা হয়নি
উপজেলার তালুচবাজার পরিচালনা কমিটির সম্পাদক আবুল কালাম বলেন স্থানীয় রাজনীতিক জনপ্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে ম্যানেজ করেই এলাকায় এ ব্যবসা চলছে
গুনাহার ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম খান এলাকায় পুতুল ব্যবসার কথা স্বীকার করে বলেন এ ব্যবসায় পুলিশ সরাসরি জড়িত
পুলিশ ইচ্ছা করলেই এ ব্যবসা বন্ধ করতে পারবে
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান বলেন নকল পুতুল ব্যবসায়ীদের সঙ্গে রাজনীতিকদের কোনো সম্পর্ক নেই
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন থানার কোনো পুলিশ কর্মকর্তা এ ঘটনায় জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি সুফিয়া নাজিম বলেন এলাকায় লিফলেট বিতরণ ও পোস্টার সাঁটিয়ে গণসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ ঘটনা রোধ করার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের পরামর্শ এবং প্রতারিত ব্যক্তিরা থানায় এলে পুলিশকে মামলা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে
ফেরিসংকটে দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি
আবার মঙ্গলবার দুপুরের পর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দীর্ঘ সারির সৃষ্টি হয়
এতে ফেরি পারাপারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বলে বিভিন্ন যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে
ফেরিসংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপারে অধিক সময় লাগায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে
মঙ্গলবার বিকেল চারটায় ঘাটে গিয়ে দখা যায় ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ক্যানাল ঘাট পর্যন্ত দেড় কিলোমিটারজুড়ে মহাসড়কের ওপর বাসসহ বিভিন্ন যানবাহনের সারি রয়েছে
এ ছাড়া ফেরিঘাট থেকে বিআইডব্লিউটিসির বুকিং কাউন্টার পর্যন্ত সড়কের দুই পাশে ট্রাকের সারি দেখা যায়
এ ছাড়া ট্রাক টার্মিনালের ইয়ার্ডেও কোনো খালি জায়গা নেই
এ সময় ঘাট এলাকায় সড়কের ওপর প্রায় ৩০০ যানবাহন নদী পারাপারের জন্য অপেক্ষায় ছিল
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় ও ঘাটশ্রমিক সূত্রে জানা গেছে এখন এ পথে মাত্র সাতটি রো রো ও একটি কে টাইপ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক অর্পণ কুমার চন্দ বলেন ফেরিস্বল্পতার কারণে যানবাহন পারাপার করতে সমস্যায় পড়তে হচ্ছে
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে
বরফকলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বৃদ্ধার মৃত্যু
বাগেরহাটে বরফকলে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ফলে সৃষ্ট বিষক্রিয়ায় মাজেদা বেগম নামের বরফকল-সংলগ্ন বস্তির এক বৃদ্ধা মারা গেছেন
বিষক্রিয়ায় নারী ও শিশুসহ তিনজন অসুস্থ হয়ে পড়েছে
বিস্ফোরণে মিলের উত্তর দিকের মূল দেয়াল ভেঙে গেছে
গতকাল বুধবার সকাল সোয়া ১০টার দিকে শহরের কেবি মাছবাজার এলাকায় অবস্থিত প্রিন্স আইস ইন্ডাস্ট্রিতে এ দুর্ঘটনা ঘটে
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠান
নিহত মাজেদা বেগম ৬৫ কচুয়া উপজেলার ভাসা গ্রামের মৃত হাছেন মোল্লার স্ত্রী
তিনি চিকিৎসার প্রয়োজনে শহরে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন
বিষক্রিয়ায় অসুস্থ কাঠমিস্ত্রি নিরাপদকে ৫৮ আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অন্য দুজন হলেন জালাল খাঁর স্ত্রী পিয়ারা বেগম ৪০ ও খালেক শেখের মেয়ে সনিয়া ১০
এঁরা সবাই বিধ্বস্ত দেয়ালের অপর পাশের বস্তির বাসিন্দা
বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা কমলেশ সাহা জানান অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়ায় গুরুতর আহত চারজনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়
এঁদের মধ্যে মাজেদা বেগম চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মারা যান
প্রিন্স আইস ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী মো নিয়াজ ইকবাল বলেন গতকাল সকাল সোয়া ১০টার দিকে আকস্মিকভাবে বিকট শব্দে অ্যামোনিয়া গ্যাসের একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়
এতে বরফকলের উত্তর পাশের দেয়ালের একটি অংশ বিধ্বস্ত হয়ে অ্যামোনিয়া গ্যাস দেয়ালের অপর পাশের কয়েকটি বস্তিঘরে ছড়িয়ে পড়ে
এই পদক্ষেপ জনপ্রশাসনে কী বার্তা পৌঁছাবে
পাবনার ডিসি-এসপি প্রত্যাহার
যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের পরীক্ষার হলে হামলা ও ভাঙচুরের পর স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের মুখোমুখি অবস্থান যে পরিস্থিতিকে নাজুক করে তুলেছিল তা বলার অপেক্ষা রাখে না
সেখানে সন্ত্রাসী ঘটনার পরপরই সরকার অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যেত
বিলম্বে হলেও প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করায় ধারণা করা গিয়েছিল পরিস্থিতির উন্নতি হবে
সেখানে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারবেন
কিন্তু তাঁদের সফরের ২৪ ঘণ্টার ব্যবধানে পাবনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রত্যাহার করা হলো
এর আগেই অবশ্য সদর উপজেলার ইউএনওকে অন্যত্র বদলি করা হয়েছে
আরও অনেককে সরিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে
সরকারের এই পদক্ষেপ জনপ্রশাসনের কাছে কী বার্তা পৌঁছে দেয় সরকারি চাকরিতে বদলি স্বাভাবিক ঘটনা হলেও একসঙ্গে দায়িত্বশীল একাধিক কর্মকর্তাকে প্রত্যাহার স্বাভাবিক নয়
পুলিশ সুপার মাত্র আট মাস আগে সেখানে বদলি হয়েছিলেন
কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী দায়িত্বে অবহেলা বা আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ীই সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে
তবে সে ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ থাকা উচিত
